প্রিন্ট এর তারিখঃ Sep 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2026 ইং
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০৫

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮২ হাজার ৮৬০ পিস ইয়াবা, ২১ কেজি ৯১২ গ্রাম গাঁজা, ৫০০ লিটার মদ ও ৭৬১ বোতল সিরাপ উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার সকাল থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৩০৫ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, গ্রেফতারি পরোয়ানামূলে ১১৭ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জন রয়েছেন।
এছাড়া মাদক মামলায় ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন মাদক কারবারি এবং ৩৮ জন মাদকসেবী।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৯ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এসব ঘটনায় ২৮টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট